আমাদের মিশন
প্রতিটি বাংলাদেশি ব্যবসাকে সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্যভাবে অনলাইনে আনা।
আমাদের সম্পর্কে
Dream Web হলো Famous IT Solutions-এর তৈরি একটি ওয়েবসাইট বিল্ডার, বাংলাদেশের ব্যবসার কথা ভেবে বানানো।
আমাদের গল্প
বাংলাদেশের লাখো ছোট ও মাঝারি ব্যবসা এখনো শুধু ফেসবুক পেজের উপর নির্ভর করে। নিজের ওয়েবসাইট বানাতে গেলে লাগে ডেভেলপার, হোস্টিং, ডোমেইন, পেমেন্ট গেটওয়ে — আলাদা আলাদা খরচ আর ঝামেলা।
Dream Web সেই সমস্যার সমাধান। Famous IT Solutions-এর এই প্রোডাক্ট দিয়ে যেকোনো ব্যবসা কয়েক মিনিটে পূর্ণাঙ্গ ওয়েবসাইট চালু করতে পারে — বাংলা ও ইংরেজিতে, নিজের ডোমেইনে, bKash/Nagad পেমেন্টসহ। কোনো কোডিং লাগে না।
প্রতিটি বাংলাদেশি ব্যবসাকে সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্যভাবে অনলাইনে আনা।
এমন একটি দেশ, যেখানে গ্রামের দোকান থেকে শহরের হাসপাতাল — সবার নিজের ওয়েবসাইট আছে।
মূল্যবোধ
যিনি কখনো কোড লেখেননি, তিনিও যেন নিজে নিজে ওয়েবসাইট চালাতে পারেন।
বাংলা ভাষা, স্থানীয় পেমেন্ট, স্থানীয় কুরিয়ার আর টাকায় মূল্য।
প্রতিটি সাইটের ডেটা আলাদা, ক্রেডেনশিয়াল এনক্রিপ্টেড, লগইন সুরক্ষিত।
পার্টনার প্রোগ্রামের মাধ্যমে অন্যদের অনলাইনে এনে নিজেও আয় করুন।
যাত্রা
ছোট ব্যবসার ওয়েবসাইট বানাতে গিয়ে বারবার একই সমস্যা দেখে Dream Web-এর ভাবনা।
রেস্টুরেন্ট, হাসপাতাল, শপ, স্কুলসহ ১৫টি ব্যবসার জন্য ১৮ পেজের ডিজাইন।
SSLCommerz/EPS পেমেন্ট, নিজের ডোমেইন ও স্বয়ংক্রিয় SSL যুক্ত হলো।
সারা দেশে পার্টনারদের মাধ্যমে আরও বেশি ব্যবসার কাছে পৌঁছানো।
আমাদের সাথে কাজ করতে চান? ক্যারিয়ার দেখুন অথবা যোগাযোগ করুন