প্রশ্নোত্তর

সাধারণ প্রশ্নের উত্তর

যা জানতে চান, এখানে খুঁজে দেখুন। না পেলে আমরা তো আছিই।

সাধারণ

ওয়েবসাইট বানাতে কি কোডিং জানতে হবে?

না। ডিজাইন বেছে নিয়ে ভিজ্যুয়াল এডিটরে লেখা ও ছবি বদলালেই হবে।

ফ্রি ট্রায়ালে কী কী পাব?

{{trialDays}} দিন সব ফিচার — কাস্টম ডোমেইন, অনলাইন পেমেন্ট, অ্যাডভান্সড SEO সহ। এরপর পছন্দের প্ল্যান বেছে নিন।

নিজের ডোমেইন ব্যবহার করতে পারব?

হ্যাঁ। ডোমেইন যোগ করে DNS রেকর্ড বসালেই আমরা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করে ফ্রি SSL দিয়ে দেব।

কাস্টমারের টাকা কীভাবে পাব?

নিজের SSLCommerz/EPS মার্চেন্ট যুক্ত করলে টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে যায়। না থাকলে Dream Web-এর মার্চেন্ট ব্যবহার করুন — নির্ধারিত দিনে bKash/ব্যাংকে পেআউট।

প্ল্যান পরে বদলানো যাবে?

যেকোনো সময়। আপগ্রেডে বাকি দিনের টাকা ক্রেডিট হিসেবে কাটা যায়; ডাউনগ্রেড বর্তমান মেয়াদ শেষে কার্যকর হয়।

প্রাইসিং ও পেমেন্ট

কোন কোন মাধ্যমে সাবস্ক্রিপশনের টাকা দেওয়া যায়?

bKash, Nagad, Rocket, VISA ও Mastercard — SSLCommerz-এর নিরাপদ পেমেন্ট পেজের মাধ্যমে।

কোনো সেটআপ ফি বা লুকানো খরচ আছে?

না। শুধু মাসিক প্ল্যানের দাম। নিজের ডোমেইন কিনলে তার খরচ ডোমেইন প্রোভাইডারকে দিতে হয়।

টাকা ফেরত পাওয়া যায়?

রিফান্ডের শর্তাবলী আমাদের রিফান্ড পলিসিতে বিস্তারিত দেওয়া আছে।

ওয়েবসাইট ও ডোমেইন

একটি অ্যাকাউন্টে কয়টি ওয়েবসাইট রাখা যায়?

একাধিক। প্রতিটি ওয়েবসাইটের সাবস্ক্রিপশন আলাদা।

পরে ডিজাইন বদলানো যাবে?

ডিজাইন বাছাইয়ের আগে প্রিভিউ দেখে নিন; একই ব্যবসার জন্য আলাদা ডিজাইন চাইলে সাপোর্টে যোগাযোগ করুন।

আমার সাইট কি মোবাইলে ঠিকমতো দেখাবে?

হ্যাঁ। সব ডিজাইন মোবাইল, ট্যাবলেট ও কম্পিউটারে সুন্দরভাবে দেখায়।

পার্টনার

পার্টনার হতে কোনো খরচ আছে?

না, পার্টনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি।

আমার রেফারেল কীভাবে ট্র্যাক হয়?

আপনার লিংকে কেউ ক্লিক করলে ৩০ দিন পর্যন্ত একটি কুকি থাকে; প্রোমো কোড দিলেও রেফারেল আপনার নামে যুক্ত হয়।

আপনার প্রশ্নের উত্তর পাননি?

হেল্প সেন্টারে ধাপে ধাপে গাইড আছে, অথবা সরাসরি জিজ্ঞেস করুন।

আজই আপনার ওয়েবসাইট শুরু করুন

৩ দিন ফ্রি, সব ফিচারসহ। পছন্দ না হলে কোনো খরচ নেই।

শুরু করুন ফ্রি