৫. আপনার কনটেন্ট
আপনার ওয়েবসাইটের লেখা, ছবি, লোগো, প্রোডাক্ট ও অন্যান্য কনটেন্টের মালিকানা আপনার। সেবা চালানোর জন্য (যেমন সাইট দেখানো, ব্যাকআপ রাখা) প্রয়োজনীয় সীমিত অনুমতি আপনি আমাদের দিচ্ছেন।
আপনার কনটেন্ট আইনসম্মত কিনা এবং অন্যের কপিরাইট বা ট্রেডমার্ক ভঙ্গ করছে না — তা নিশ্চিত করা আপনার দায়িত্ব।