হেল্প সেন্টার

কীভাবে সাহায্য করতে পারি?

ওয়েবসাইট বানানো থেকে অনলাইনে বিক্রি পর্যন্ত — সহজ ভাষায় ধাপে ধাপে গাইড।

  • ৬৪টি গাইড
  • ১২টি বিষয়
  • বাংলা ও ইংরেজি

বিষয় অনুযায়ী খুঁজুন

সব গাইড

শুরু করা

কীভাবে অ্যাকাউন্ট খুলব?

“শুরু করুন ফ্রি” বাটনে ক্লিক করে নাম, ইমেইল/ফোন ও পাসওয়ার্ড দিন। আপনার ইমেইল বা ফোনে আসা OTP দিয়ে যাচাই করলেই অ্যাকাউন্ট তৈরি।

প্রথম ওয়েবসাইট কীভাবে বানাব?

লগইনের পর কয়েকটি ধাপেই ওয়েবসাইট তৈরি হয়ে যায়:

  1. ১ব্যবসার তথ্য দিন — নাম, ক্যাটাগরি, লোগো ও যোগাযোগ।
  2. ২আপনার ব্যবসার জন্য একটি ডিজাইন বেছে নিন।
  3. ৩১৮টি পেজসহ ওয়েবসাইট সাথে সাথে তৈরি হবে, আপনার তথ্য আগেই বসানো থাকবে।
  4. ৪লেখা ও ছবি নিজের মতো বদলে “পাবলিশ” চাপুন।
ড্যাশবোর্ডে কোথায় কী আছে?

ওয়েবসাইট খুললে বাঁ পাশের মেনুতে পাঁচটি অংশ পাবেন: কন্টেন্ট (পেজ ও ব্লগ), আপনার ব্যবসার টুলস (যেমন অর্ডার, রিজার্ভেশন বা অ্যাপয়েন্টমেন্ট), কাস্টমার ও মার্কেটিং, আয় ও বিলিং, এবং সেটিংস। মোবাইলে মেনুটি ☰ বাটনে থাকে।

ফ্রি ট্রায়াল শেষ হলে কী হবে?

৩ দিনের ট্রায়াল শেষে একটি প্ল্যান বেছে পেমেন্ট করলেই সাইট চালু থাকবে। নিজে থেকে কোনো টাকা কাটা হয় না, আর আপনার সব কনটেন্ট সংরক্ষিত থাকে।

একটি অ্যাকাউন্ট থেকে একাধিক ওয়েবসাইট চালানো যায়?

হ্যাঁ। ড্যাশবোর্ড থেকে নতুন ওয়েবসাইট যোগ করুন। প্রতিটি ওয়েবসাইটের ডিজাইন, ডোমেইন ও সাবস্ক্রিপশন আলাদা।

সাইটের লেখা বাংলা ও ইংরেজি দুই ভাষায় কীভাবে দেব?

এডিটরের প্রতিটি লেখার ঘরে বাংলা ও ইংরেজি আলাদা ঘর আছে। একটি ভাষায় লিখলেও চলবে — অন্য ভাষার ঘর খালি থাকলে ভিজিটর লেখাটি যে ভাষায় আছে সেটিই দেখবেন।

এডিটর ও ডিজাইন

পেজের লেখা ও ছবি কীভাবে বদলাব?

ওয়েবসাইটের মেনু থেকে “পেজ” খুলুন, তারপর যে পেজ বদলাবেন সেটিতে ক্লিক করুন। প্রতিটি সেকশনের লেখা ও ছবি সেখানেই এডিট করা যায়, আর পরিবর্তন অটো-সেভ হয়।

কেমন ছবি দিলে সাইট সুন্দর ও দ্রুত হবে?

পরিষ্কার ও উজ্জ্বল ছবি ব্যবহার করুন। বড় ব্যানারের জন্য চওড়া (ল্যান্ডস্কেপ) ছবি আর প্রোডাক্টের জন্য বর্গাকার ছবি সবচেয়ে ভালো দেখায়।

ফোনে তোলা ছবি আপলোডের আগে একটু ক্রপ করে নিন — শুধু আসল জিনিসটা রাখুন।

লোগো, রং ও ফন্ট কীভাবে বদলাব?

সেটিংসের “থিম, রং ও লিংক” খুলুন। “রং ও ব্র্যান্ড” অংশে প্রাইমারি ও সেকেন্ডারি রং, লোগো ও ফন্ট বেছে নিন। “ড্রাফট সেভ” করে দেখে নিন, তারপর “আপডেট / রিপাবলিশ” চাপলে পুরো সাইটে একসাথে বদলে যাবে।

ভুল করে কিছু মুছে ফেললে?

চিন্তা নেই। “হিস্টোরি” থেকে আগের যেকোনো সংস্করণে ফিরে যেতে পারবেন। থিমের পাবলিশ না করা পরিবর্তন “বাতিল” বাটনে বাদ দেওয়া যায়।

পরিবর্তন কখন ভিজিটররা দেখবেন?

“পাবলিশ” বা “আপডেট / রিপাবলিশ” চাপার সাথে সাথে। তার আগে প্রিভিউ লিংক দিয়ে নিজে দেখে নিতে পারেন, প্রিভিউ লিংক অন্যকেও পাঠানো যায়।

নিজের সাইটে ব্লগ পোস্ট কীভাবে লিখব?

কন্টেন্টের “ব্লগ” থেকে নতুন পোস্ট যোগ করুন — শিরোনাম, কভার ছবি ও লেখা দিয়ে প্রকাশ করুন। নিয়মিত ব্লগ লিখলে গুগলে খুঁজে পাওয়া সহজ হয়।

বুকিং ও ব্যবসার টুলস

আমার ব্যবসার জন্য কোন টুলস পাব?

আপনার ক্যাটাগরি অনুযায়ী মেনুতে টুলস নিজে থেকেই আসে:

  1. ১রেস্টুরেন্ট: রিজার্ভেশন ও মেনু
  2. ২হোটেল: রুম বুকিং ও রুম
  3. ৩ক্লিনিক ও সেলুন: অ্যাপয়েন্টমেন্ট, ডাক্তার বা সেবার তালিকা
  4. ৪স্কুল: ভর্তির আবেদন · জিম: সদস্যপদ · ট্রাভেল: ট্যুর বুকিং
  5. ৫রিয়েল এস্টেট, এজেন্সি, কর্পোরেট, ল ফার্ম, কার শোরুম, এনজিও: ইনকোয়ারি, লিড, পরামর্শ, টেস্ট ড্রাইভ বা অনুদান
নতুন বুকিং বা অ্যাপয়েন্টমেন্ট কোথায় দেখব?

মেনুর আপনার ব্যবসার অংশে (যেমন “রিজার্ভেশন” বা “অ্যাপয়েন্টমেন্ট”) সব অনুরোধ তালিকা আকারে আসে। প্রতিটি খুলে কনফার্ম, বাতিল বা সম্পন্ন হিসেবে চিহ্নিত করুন। নতুন অনুরোধ এলে নোটিফিকেশনও পাবেন।

মেনু, রুম, ডাক্তার বা প্রপার্টির তালিকা কীভাবে হালনাগাদ করব?

সংশ্লিষ্ট মেনু (যেমন “মেনু”, “রুম”, “ডাক্তার”, “প্রপার্টি” বা “গাড়ির স্টক”) খুলে নতুন যোগ, এডিট বা লুকিয়ে রাখুন। পরিবর্তন সাইটে সাথে সাথে দেখায়।

ওয়েবসাইটের কন্টাক্ট ফর্মের বার্তা কোথায় পাব?

“কাস্টমার ও মার্কেটিং” অংশের “যোগাযোগ বার্তা”-তে সব বার্তা জমা হয়। ইমেইল নোটিফিকেশন চালু থাকলে ইমেইলেও কপি পাবেন।

ব্যবসার রিপোর্ট ও চার্ট কোথায় দেখব?

মেনুর “ব্যবসার অ্যানালিটিক্স”-এ অর্ডার/বুকিং, আয় ও ভিজিটরের চার্ট আছে। এটি “বিজনেস অ্যানালিটিক্স” ফিচারসহ প্ল্যানে পাওয়া যায়।

অনলাইন শপ

নতুন পণ্য কীভাবে যোগ করব?

“পণ্য” মেনু থেকে নতুন পণ্য যোগ করুন:

  1. ১নাম, বিবরণ ও ক্যাটাগরি দিন।
  2. ২দাম ও (থাকলে) ছাড়ের দাম দিন।
  3. ৩পরিষ্কার কয়েকটি ছবি আপলোড করুন।
  4. ৪স্টকের পরিমাণ লিখে সেভ করুন।
অর্ডার কীভাবে প্রসেস করব?

“অর্ডার” পেজে প্রতিটি অর্ডারের পেমেন্ট ও ডেলিভারির অবস্থা দেখা যায়। প্যাক করে পাঠানোর সাথে সাথে অবস্থা হালনাগাদ করুন, যাতে কাস্টমার নিজের অর্ডার ট্র্যাক করতে পারেন।

স্টক শেষ হয়ে গেলে কী হবে?

“ইনভেন্টরি” থেকে সব পণ্যের স্টক দেখুন ও হালনাগাদ করুন। স্টক কমে এলে “স্টক কম” নোটিফিকেশন পাবেন; স্টক শূন্য হলে কাস্টমার সেই পণ্য অর্ডার করতে পারবেন না।

ডিসকাউন্ট কুপন কীভাবে বানাব?

“কুপন” মেনুতে কোড, ছাড় (টাকা বা শতাংশ), সর্বনিম্ন অর্ডারের পরিমাণ, মেয়াদ এবং মোট ও প্রতি কাস্টমারের ব্যবহারের সীমা দিয়ে কুপন তৈরি করুন। কাস্টমার চেকআউটে কোডটি দিলে ছাড় পাবেন।

ডেলিভারি চার্জ ও এলাকা কোথায় ঠিক করব?

“ডেলিভারি ও শপ সেটিংস”-এ এলাকাভিত্তিক ডেলিভারি জোন বানান (যেমন “ঢাকার ভেতরে”, “ঢাকার বাইরে”) — প্রতিটির চার্জ ও ডেলিভারির সময় দিন। কাস্টমার চেকআউটে নিজের এলাকা বেছে নেবেন। কুরিয়ার ইন্টিগ্রেশন প্ল্যানের ফিচার অনুযায়ী পাওয়া যায়।

রিভিউ ও রিটার্ন কীভাবে সামলাব?

কাস্টমারের রিভিউ “রিভিউ” মেনুতে আসে — অনুমোদন দিলে তবেই সাইটে দেখায়। “রিটার্ন ও রিফান্ড”-এ রিটার্নের অনুরোধ দেখে অনুমোদন বা বাতিল করুন।

পেমেন্ট ও আয়

কাস্টমারের কাছ থেকে অনলাইনে টাকা কীভাবে নেব?

দুটি উপায় আছে। নিজের SSLCommerz/EPS মার্চেন্ট থাকলে সেটিংসের “পেমেন্ট গেটওয়ে”-তে যুক্ত করুন — টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে যাবে। না থাকলে Dream Web-এর মার্চেন্ট ব্যবহার করুন — টাকা আমাদের কাছে জমা হয়ে নির্ধারিত দিনে আপনার bKash/ব্যাংকে পাঠানো হয়।

আমার আয় ও প্ল্যাটফর্ম কমিশন কোথায় দেখব?

“অনলাইন পেমেন্ট ও আয়” পেজে প্রতিটি সফল পেমেন্ট, মোট সংগ্রহ, প্ল্যাটফর্ম কমিশন ও আপনার নিট আয় দেখা যায়। তারিখ ও অবস্থা দিয়ে ফিল্টার করা যায়। নিজের মার্চেন্ট ব্যবহার করলে কোনো প্ল্যাটফর্ম কমিশন কাটা হয় না।

পেআউটের জন্য bKash বা ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে দেব?

“অনলাইন পেমেন্ট ও আয়” পেজের পেআউট অ্যাকাউন্ট অংশে bKash/Nagad নম্বর বা ব্যাংকের তথ্য দিন। নম্বর ঠিক আছে কিনা দুইবার মিলিয়ে নিন — ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনা কঠিন।

কাস্টমারের টাকা কেটেছে কিন্তু অর্ডার “পেইড” দেখাচ্ছে না?

গেটওয়ে থেকে নিশ্চিতকরণ আসতে কয়েক মিনিট লাগতে পারে। ১৫ মিনিট পরও না দেখালে কাস্টমারের কাছ থেকে ট্রানজ্যাকশন আইডি নিয়ে আমাদের সাপোর্টে পাঠান — আমরা যাচাই করে দেব।

ডোমেইন ও SSL

ফ্রি সাবডোমেইন কী?

প্রতিটি ওয়েবসাইট শুরুতেই একটি ঠিকানা পায়, যেমন yourshop.easydreamweb.com। নিজের ডোমেইন না থাকলেও এই ঠিকানায় সাইট চালু থাকে এবং শেয়ার করা যায়।

নিজের ডোমেইন কীভাবে যুক্ত করব?

সেটিংসের “কাস্টম ডোমেইন” থেকে:

  1. ১ডোমেইনটি লিখুন (যেমন yourshop.com)।
  2. ২দেখানো DNS রেকর্ডগুলো কপি করে আপনার ডোমেইন প্রোভাইডারের প্যানেলে বসান।
  3. ৩যাচাইয়ের জন্য অপেক্ষা করুন — আমরা স্বয়ংক্রিয়ভাবে বারবার চেক করি।
  4. ৪যাচাই হলে ফ্রি SSL নিজে থেকে চালু হবে।
DNS যাচাই হতে কত সময় লাগে?

সাধারণত কয়েক মিনিট, তবে কোনো কোনো প্রোভাইডারে ২৪–৪৮ ঘণ্টা পর্যন্ত লাগতে পারে।

৪৮ ঘণ্টা পরও ডোমেইন কাজ করছে না?

প্রোভাইডারের প্যানেলে রেকর্ডের নাম ও মান হুবহু মিলেছে কিনা দেখুন, পুরনো একই নামের রেকর্ড থাকলে মুছে দিন। তারপরও না হলে রেকর্ডের স্ক্রিনশট দিয়ে সাপোর্টে জানান।

সাইটে “Not secure” দেখাচ্ছে কেন?

নতুন ডোমেইন যাচাইয়ের পর SSL চালু হতে কিছু সময় লাগে। সাধারণত এক ঘণ্টার মধ্যে নিজে থেকেই ঠিক হয়ে যায়; না হলে সাপোর্টে জানান।

SEO ও মার্কেটিং

আমার সাইট গুগলে কবে দেখাবে?

নতুন সাইট গুগলে আসতে সাধারণত কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ লাগে। অ্যাডভান্সড SEO-তে “sitemap.xml প্রকাশ করুন” চালু রাখুন, প্রতিটি পেজে ভালো শিরোনাম ও বিবরণ দিন, আর সাইটের লিংক ফেসবুক ও অন্যান্য জায়গায় শেয়ার করুন।

প্রতিটি পেজের SEO কোথায় ঠিক করব?

প্রতিটি পেজের নিজস্ব SEO (শিরোনাম, বিবরণ, শেয়ার ছবি) পেজ এডিটরে আছে। সেটিংসের “অ্যাডভান্সড SEO”-তে পুরো সাইটের ডিফল্ট মেটা ডেসক্রিপশন, কিওয়ার্ড, শেয়ার ছবি ও স্ট্রাকচার্ড ডেটা ঠিক করুন।

পুরনো ওয়েবসাইটের লিংক নতুন পেজে কীভাবে পাঠাব?

অ্যাডভান্সড SEO-র “৩০১ রিডাইরেক্ট” অংশে পুরনো লিংক ও নতুন পেজ দিয়ে রিডাইরেক্ট যোগ করুন। এতে গুগলের র‍্যাঙ্কিং ও পুরনো ভিজিটর হারাবেন না।

Facebook Pixel বা Google Analytics কীভাবে যুক্ত করব?

অ্যাডভান্সড SEO-র “অ্যানালিটিক্স ও পিক্সেল” অংশে আপনার Google Analytics 4 আইডি বা Facebook/TikTok Pixel আইডি বসিয়ে সেভ করুন।

অফার বা বিজ্ঞাপনের ব্যানার কীভাবে দেব?

“ব্যানার / বিজ্ঞাপন” থেকে ছবি, লেখা ও লিংকসহ ব্যানার তৈরি করুন এবং কোন সময় পর্যন্ত দেখাবে তা ঠিক করুন। ঈদ বা বিশেষ অফারের সময় এটি খুব কাজে আসে।

ইমেইল ও নোটিফিকেশন

কাস্টমারদের ইমেইল আমার নিজের Gmail থেকে পাঠাতে চাই

সেটিংসের “ইমেইল”-এ আপনার Gmail ঠিকানা, প্রেরকের নাম ও Gmail App Password দিন:

  1. ১Google Account → Security → 2-Step Verification চালু করুন।
  2. ২“App passwords” থেকে ১৬ অক্ষরের পাসওয়ার্ড তৈরি করুন।
  3. ৩সেটি Dream Web-এ বসিয়ে সেভ করুন, তারপর “টেস্ট ইমেইল পাঠান” দিয়ে যাচাই করুন।

আসল Gmail পাসওয়ার্ড কখনো দেবেন না — শুধু App Password।

কোন নোটিফিকেশন ইমেইলে আসবে, তা কীভাবে ঠিক করব?

সেটিংসের “নোটিফিকেশন”-এ প্রতিটি ঘটনার (যেমন নতুন অর্ডার, স্টক কম) জন্য বেছে নিন — ইমেইলে আসবে নাকি শুধু ড্যাশবোর্ডে (ওয়েব) দেখাবে।

Dream Web-এর ঘোষণা ও সতর্কবার্তা কোথায় দেখব?

উপরের 🔔 ঘণ্টা আইকনে নতুন নোটিফিকেশন দেখা যায়, আর ইনবক্সে সব পুরনো বার্তা থাকে। গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ইমেইলেও পাঠানো হয়।

বিলিং ও প্ল্যান

কোন প্ল্যান আমার জন্য ঠিক?

শুধু তথ্য দেখানোর সাইট হলে ছোট প্ল্যানই যথেষ্ট। নিজের ডোমেইন, অনলাইন পেমেন্ট বা কুরিয়ার লাগলে সেই ফিচারসহ প্ল্যান নিন। প্রাইসিং পেজের তুলনা টেবিলে সব পাশাপাশি দেখা যায়।

প্ল্যানের টাকা কীভাবে দেব?

ওয়েবসাইটের “প্ল্যান ও বিলিং” পেজে প্ল্যান বেছে “পেমেন্ট” চাপুন। SSLCommerz-এর নিরাপদ পেজে bKash, Nagad, Rocket বা কার্ডে পেমেন্ট করুন। সফল হলে প্ল্যান সাথে সাথে চালু হয়।

প্ল্যান নবায়ন কীভাবে হয়?

নিজে থেকে টাকা কাটা হয় না। মেয়াদ শেষ হওয়ার আগে আমরা রিমাইন্ডার পাঠাই; “প্ল্যান ও বিলিং” থেকে আগাম পরের মাসের টাকা দিয়ে রাখতে পারেন।

আমার সাইট বন্ধ দেখাচ্ছে কেন?

মেয়াদ শেষের পর কিছুদিন অতিরিক্ত সময় (গ্রেস পিরিয়ড) থাকে। এর মধ্যে পেমেন্ট না হলে সাইট সাময়িকভাবে বন্ধ হয়। পেমেন্ট করলেই আবার চালু হবে — আপনার কোনো কনটেন্ট মুছে যায় না।

প্ল্যান আপগ্রেড বা ডাউনগ্রেড কীভাবে করব?

“প্ল্যান ও বিলিং” থেকে নতুন প্ল্যান বেছে নিন। আপগ্রেডে বাকি দিনের টাকা ক্রেডিট হয়; ডাউনগ্রেড বর্তমান মেয়াদ শেষে কার্যকর হয়।

ইনভয়েস কোথায় পাব?

“প্ল্যান ও বিলিং” পেজের বিলিং হিস্টোরিতে প্রতিটি পেমেন্টের ইনভয়েস আছে।

পার্টনার প্রোগ্রাম

পার্টনার কীভাবে হব?

পার্টনার প্রোগ্রাম পেজ থেকে ফ্রি রেজিস্টার করুন — নাম, মোবাইল ও bKash/Nagad নম্বর দিলেই হবে। রেজিস্ট্রেশনের পর নিজের প্রোমো কোড ও রেফারেল লিংক পাবেন।

কমিশন কত আর কখন পাব?

প্রতিটি সক্রিয় পেইড কাস্টমারের জন্য প্রতি মাসে: ১–৫০ জন হলে ৳৩০, ৫১–১০০ জন হলে ৳৩৫, ১০১+ জন হলে ৳৪০। কমিশন মাসিক হিসাবের পর ওয়ালেটে যোগ হয়; ফ্রি ট্রায়ালের কাস্টমারে কমিশন নেই।

উইথড্র কীভাবে করব?

ওয়ালেটে সর্বনিম্ন ৳১০০ হলে পার্টনার প্যানেলের “ওয়ালেট” থেকে bKash/Nagad/ব্যাংকে উইথড্রর অনুরোধ করুন। প্রতিটি উইথড্রর রিসিট ওয়ালেটেই পাবেন।

র‍্যাঙ্ক ও লিডারবোর্ড কী?

যত বেশি সক্রিয় কাস্টমার, তত উঁচু র‍্যাঙ্ক — Bronze থেকে Platinum। “লিডারবোর্ড”-এ অন্য পার্টনারদের মধ্যে আপনার অবস্থান দেখুন।

কমিশনের হিসাবে ভুল মনে হলে?

“আয়” পেজে মাসিক স্টেটমেন্ট মিলিয়ে দেখুন। তারপরও ভুল মনে হলে পার্টনার প্যানেলের “সাপোর্ট” থেকে টিকেট খুলুন — আমরা যাচাই করে জানাব।

অ্যাকাউন্ট ও নিরাপত্তা

পাসওয়ার্ড ভুলে গেলে?

লগইন পেজে “পাসওয়ার্ড ভুলে গেছেন?” এ ক্লিক করে ইমেইল/ফোনে আসা কোড দিয়ে নতুন পাসওয়ার্ড দিন।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন কীভাবে চালু করব?

অ্যাকাউন্টের Security পেজে গিয়ে ইমেইল, SMS বা অথেন্টিকেটর অ্যাপ (যেমন Google Authenticator) — যেকোনো একটি পদ্ধতি বেছে নিন। এরপর লগইনের সময় পাসওয়ার্ডের সাথে একটি কোডও লাগবে।

নিজের ফোন বা কম্পিউটারে “এই ডিভাইস মনে রাখুন” দিলে সেখানে বারবার কোড লাগবে না।

অচেনা ডিভাইসে লগইন দেখলে কী করব?

Security পেজের সেশন তালিকা থেকে সেই সেশন বন্ধ করুন বা “সব ডিভাইস থেকে লগআউট” করুন, তারপর পাসওয়ার্ড বদলান ও 2FA চালু করুন। নতুন বা সন্দেহজনক লগইনে আমরা নিজেও আপনাকে সতর্ক করি।

আমার সব ডেটা ডাউনলোড করা যায়?

হ্যাঁ। Security পেজ থেকে আপনার ডেটা JSON বা CSV আকারে এক্সপোর্ট করুন।

অ্যাকাউন্ট ডিলিট কীভাবে করব?

Security পেজ থেকে ডিলিটের অনুরোধ করুন। এরপর ৩০ দিন সময় থাকে — এর মধ্যে মত বদলালে অনুরোধ বাতিল করতে পারবেন। ৩০ দিন পর তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হয়।

সমস্যা সমাধান

পরিবর্তন করেছি কিন্তু সাইটে দেখাচ্ছে না

প্রথমে নিশ্চিত হোন যে “পাবলিশ” বা “আপডেট / রিপাবলিশ” চেপেছেন — শুধু সেভ করলে লাইভ হয় না। তারপর ব্রাউজার রিফ্রেশ করুন (মোবাইলে টেনে নামান, কম্পিউটারে Ctrl+F5)।

OTP বা ইমেইল কোড আসছে না

১–২ মিনিট অপেক্ষা করুন এবং ইমেইলের Spam/Promotions ফোল্ডার দেখুন। ফোন নম্বর বা ইমেইল ঠিক লিখেছেন কিনা মিলিয়ে নিন, তারপর আবার কোড পাঠান। বারবার চেষ্টা করলে কিছুক্ষণের জন্য আটকে যেতে পারে — তখন কয়েক মিনিট পর চেষ্টা করুন।

লগইন করতে পারছি না

সঠিক ইমেইল/ফোন ব্যবহার করছেন কিনা দেখুন এবং “পাসওয়ার্ড ভুলে গেছেন?” দিয়ে নতুন পাসওয়ার্ড দিন। “অ্যাকাউন্ট ব্লক” বার্তা দেখালে সাপোর্টে যোগাযোগ করুন।

মেনুতে 🔒 তালা চিহ্ন কেন?

তালা চিহ্ন মানে ফিচারটি আপনার বর্তমান প্ল্যানে নেই (যেমন কাস্টম ডোমেইন বা অ্যাডভান্সড SEO)। “প্ল্যান ও বিলিং” থেকে আপগ্রেড করলে সাথে সাথে খুলে যাবে।

সাইট ধীরে লোড হচ্ছে

সাধারণত খুব বড় ছবির কারণে এমন হয়। বড় ছবি ছোট করে আবার আপলোড করুন এবং একটি পেজে অপ্রয়োজনীয় ছবি কমিয়ে দিন। তারপরও ধীর হলে সাইটের লিংকসহ সাপোর্টে জানান।